ময়মনসিংহের ভালুকা উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতির কমিটি গত মঙ্গলবার বিকেলে সমিতির কার্যালয়ে গঠন করা হয়েছে। নূরে আলম ছিদ্দিকী স্বপনকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি শামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর পত্রিকার ভালুকা প্রতিনিধি আশরাফউদ্দিন, দপ্তর সম্পাদক আশ্রাফুল, কোষাধ্যক্ষ জয়নাল আবদীন, কার্যকরী সদস্য মজিবুর রহমান, জহির রায়হান, জহিরুল ইসলাম, মিজানুর রহমান ও ফিরুজ শাহী।
×
