চুটিয়ে প্রেম করার মজাই আলাদা। প্রেমপর্ব মানেই মধুর। কিন্তু প্রেমটা যখন বিয়েতে গড়ায় তখন বদলে যায় অনেক কিছুই। কারও কাছে প্রেমপর্বের চেয়েও বেশি মধুর হয়ে উঠে সংসার জীবন। আবার কারও কাছে যন্ত্রণা হয়ে ধরা দেয় পূর্বের ভালো মানুষটিই। এই তো গত ডিসেম্বরেই ঘটা করে বিয়ে করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের দুই মাস যেতে না যেতেই প্রিয়াঙ্কা বুঝে গেছেন বিয়ে আর প্রেমের পার্থক্য। সম্প্রতি মন্তব্যও করেছেন যে স্বামী আর বয়ফ্রেন্ড একেবারেই আলাদা। তবে কি প্রিয়াঙ্কা বুঝে গেছেন বিয়ের জ্বালা। তবে ঘাবড়ানোর কিছু নেই, প্রিয়াঙ্কার এ জ্বালা যন্ত্রণার নয়, এ জ্বালা মধুর জ্বালা।
সম্প্রতি একটি চ্যাট শো’তে এসে বৈবাহিক জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। শেয়ার করেছেন বিয়ের দিনের অভিজ্ঞতাও। এদিন বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘বয়ফ্রেন্ড ও স্বামী একই মানুষের এই দুই সত্তায় আকাশপাতাল তফাৎ। বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের দিন আমি এই কথার গুরুত্বটা বুঝে উঠতে পারিনি, তবে একজন সুপুরুষকে বিয়ে করায় এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়।’
বিয়ে করতে গিয়ে বেশ কিছু ঝামেলাও সামলাতে হয়েছে প্রিয়াঙ্কাকে যেমন তার মা যেমন করে বিয়ের অনুষ্ঠানটা করতে চেয়েছিলেন সেভাবে করতে পারেননি তিনি। এ নিয়ে মায়ের মন খারাপও হয়েছে। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার গয়না প্রস্তুতকারক থেকে মেকআপ আর্টিস্ট সবার জন্য আলাদা রিসেপশন পার্টিরও আয়োজন করতে হয় প্রিয়াঙ্কাকে।
এদিকে বয়ফ্রেন্ড থেকে স্বামীতে পরিণত হওয়া নিক জোনাস সম্পর্কে এমন পার্থক্যের কথা বলায় অনেকেই আঁচ পাচ্ছেন কোনো ঝামেলার। তার কাছের মানুষেরা ধরে নিয়েছেন, হয়তো নিকের সঙ্গে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে আর তাতেই এমন মন্তব্য করে বসেছেন প্রিয়াঙ্কা।
