মৃত্যুর হাত থেকে বাঁচলেন চিত্রনায়ক, সিএনজি চালক নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪২ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই ছবির চিত্রনায়ক শাহরিয়াজ। নায়ক প্রাণে বাঁচলেও মারা গেলেন সিএনজির চালক। রাজধানীর রামপুরায় শুক্রবার রাত ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। শাহরিয়াজ মাথায় ও হাতে আঘাত পেয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

শাহরিয়াজ জানান, ‘গতকাল রাতে রামপুরা দিয়ে সিএনজিতে বাসায় ফিরছিলেন। হঠাৎ করেই একটা গাড়ি এসে পেছন থেকে আঘাত করে। পরে সিএনজি থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সিএনজি ড্রাইভার মারা গেছেন। রিয়াজ মাথায় আঘাত পেয়েছেন। তার বাম হাতের দুটি আঙুল ফুলে গেছে।

উল্লেখ্য,‘কী দারুণ দেখতে’ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শাহরিয়াজ। এরপর ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’, সায়মন তারিকের ‘গুন্ডামি’, ‘ক্রাইম রোড’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’, রাজু চৌধুরীর ‘শুটার’, নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত ‘ফিফটি ফিফটি লাভ’সহ বেশ কিছু ছবি মুক্তি পায় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত