যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: জমির জন্য দলিলপত্র লেখা হবে। ভ্রমণে ব্যয় বাড়বে। ঠান্ডাজনিত রোগে ভুগতে পারেন।
বৃষ: ভূমিতে লগ্নি লাভজনক হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়বে। বাড়ি সংস্কারে হাত দিতে পারেন।
মিথুন: ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ; কিন্তু চাকরিজীবীদের জন্য সমস্যা দেখা দিতে পারে।
কর্কট: দালালি ব্যবসায় কাজ বৃদ্ধি পাবে; কিন্তু অনেক সমস্যা থাকবে। ভ্রমণে দুর্ঘটনার যোগ আছে।
সিংহ: দূরের ভ্রমণ যোগ আছে। শরীরে রোগ বৃদ্ধি হতে পারে। ঋণপ্রাপ্তির সম্ভাবনা আছে।
কন্যা: তীর্থ ভ্রমণের যোগ আছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। মা ও বন্ধুদের জন্য অর্থ ব্যয় হবে।
তুলা: আয় বাড়বে। বন্ধুদের সাহায্যে কোনো নতুন কাজের সুযোগ আসবে। শত্রুরা বিপদে ফেলার চেষ্টা করবে।
বৃশ্চিক: শিক্ষার্থীদের জন্য কাজের চাপ বাড়বে। প্রেম-রোমান্স শুভ। রোগ বাড়তে পারে।
ধনু: প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে। রোগ ও প্রাণভয় থাকবে। আয় স্বাভাবিক থাকবে।
মকর: আয় থেকে ব্যয় বাড়বে। ভূ-সম্পত্তি নিয়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
কুম্ভ: আইনি কাজে হাত দেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন। রোমান্স শুভ। দুর্ঘটনার যোগ আছে।
মীন: ঠান্ডায় চক্ষু ও স্নায়ুরোগ বাড়তে পারে। কর্মে মনোবল ফিরে আসবে। ভূমি সংক্রান্ত বিষয়ে হতাশার ভাব দেখা দেবে।
