ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকায় সৌদি, পাকিস্তান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৯ পিএম

পাকিস্তান, সৌদি আরব এবং শ্রীলঙ্কার মতো দেশকে কালো তালিকাভুক্ত করেছে দ্য ইউরোপিয়ান কমিশন। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিচারব্যবস্থা এবং সন্ত্রাসীদের অর্থায়নের জন্য নতুন তালিকায় এ দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এক মাসের ভেতর ইউরোপিয়ান পার্লামেন্টে এই তালিকা অনুমোদন করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। আধুনিক পৃথিবীতে এই জোটের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বৈশ্বিক অর্থনীতি, বিচ্ছিন্নতাবাদ, সুরক্ষাবাদ, জাতীয়তাবাদ ও সব ধরনের চরমপন্থার বিরুদ্ধে এই জোটের সদস্য দেশগুলো নানা ধরনের ব্যবস্থা নিয়ে থাকে।

কালো তালিকায় থাকার ফলে দেশগুলোর কেবল সম্মানহানিই হবে না, তাদের সঙ্গে ইইউয়ের আর্থিক সম্পর্কও আগের তুলনায় জটিল হয়ে উঠবে।

নতুন তালিকায় সৌদি, পাকিস্তানের মতো দেশকে অন্তর্ভুক্ত করার পেছনে জোটের ‘আত্মবিশ্বাসের’ প্রতিফলন দেখছেন কর্মকর্তারা। একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘এটা ইউরোপিয়ানের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। ইইউ তার মানে স্থির থাকতে সব ধরনের চেষ্টা করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত