বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেই উইলিয়ামসন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নেই নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বিশ্রাম দেওয়া হয়েছে কিউই অধিনায়ককে।

উইলিয়ামসনের জায়গায় দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কলিন মুনরো। আর বুধবার ডানেডিনে সিরিজের শেষ ম্যাচটিতে নিউ জিল্যান্ড দলের নেতৃত্ব দিবেন উইকেটকিপার-ব্যাটসম্যান টম ল্যাথাম।

বাংলাদেশের বিপক্ষে খেলা দুটি ওয়ানডের মধ্যে প্রথমটিতে তেমন ভালো করতে না পারলেও শনিবার দ্বিতীয়টিতে দারুণ খেলেছেন উইলিয়ামসন। ৮৬ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউ জিল্যান্ড। শেষ ম্যাচে তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশকে হোয়াইটওয়াশড করা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে অতিথিদের সঙ্গে তিন ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত