এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক বরখাস্ত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০১ এএম

ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের ছোলনা সালামিয়া এতিমখানার ছয় লাখ টাকা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির শিক্ষক ও সম্পাদক হাফেজ হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি কার্যকরী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়ে হাফেজ হাসমত আলীকে বরখাস্তের চিঠি দেন এতিমখানার সভাপতি শাহ্ সাইয়েদ মুরাদুল্লাহ আহমাদ। চিঠিতে উল্লেখ করা হয়, আপনি (হাসমত আলী) দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির ছয় লাখ টাকা অনিয়ম করেছেন। এছাড়া, তিনি এতিমখানার দান ও অনুদানের টাকা নিজে তুলে ভোগ করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। অভিযোগের ব্যাপারে বোয়ালমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে ছয় লাখ টাকা হাফেজ হাসমত আলীর কাছে আছে বলে প্রমাণ পান। শিক্ষক হাফেজ হাসমত আলীর মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত