চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে এ কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
একই সঙ্গে নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে নগরীর চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় একটি বস্তিতে আগুনের ঘটনায় ঘুমন্ত অবস্থায় নারী-শিশুসহ ৮জনের মৃত্যু হয়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে।
