দ্বিতীয় ধাপে ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সীতাকুন্ড পজেলা পরিষদ নির্বাচন। ১৭ তারিখ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে সীতাকু- থেকে চেয়ারম্যান পদে প্রার্থিতার ফরম জমা দিয়েছেন ১ জন। আওয়ামী লীগের পক্ষে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন।
বিএনপি-জামায়াত এবার উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করায় এবং আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এস এম আল মামুন। আজ ২০ তারিখ মনোনয়ন ফরম যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।
সব ঠিক থাকলে যাচাই-বাছাই পরবর্তী সময়ে উপজেলা চেয়ারম্যান হিসাবে এস এম আল মামুনের নাম আজ ঘোষণা হতে পারে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মিল্টন রায়।
