নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৪ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাওলানা শহীদ মিয়া নামে এক কৃষককে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে জেলার দুর্গাপুর উপজেলার আজিজুল হক, সোবান, সিরাজুল হক, মতি মিয়া (পলাতক)। মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাওলানা শহীদ মিয়ার সঙ্গে একই গ্রামের ঐ আসামিদের সঙ্গে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৬ সালের ৩ আগস্ট সকালে উপজেলার চ-ীগড় ইউনিয়নের সাকাইয়া এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আসামিরা শহীদ মিয়াকে কুপিয়ে হত্যা করে।

পরে নিহতের ভাই রাহাত আলী বাদী হয়ে ঘটনার পরদিন দুর্গাপুর থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে ২০০৬ সালের ২৪ নভেম্বর চার্জশিট প্রদান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত