ফারইস্ট চেয়ারম্যান শামীমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২১ এএম

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শামীম কবিরের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বলেন, ‘শামীম কবিরকে তার সম্পদের হিসাব জমা দিতে নোটিস দেয় দুদক। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সম্পদ বিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধিরও কোনো আবেদন করেননি। ফলে তার বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী চার্জশিট অনুমোদন করেছে কমিশন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত