চকবাজার ট্র্যাজেডি নিয়ে তামিম-মোস্তাফিজের শোক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪১ পিএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় শোক ছুঁয়ে গেছে সারা দেশে। ক্রিকেটাররাও এর বাইরে নন। ঘটনার ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তরকারা।

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফর করছে। বুধবারই ওয়ানডে সিরিজের মিশন শেষ হয়েছে তাদের। সামনেই টেস্ট সিরিজ। এমন সময় দেশে ঘটে গেল মর্মান্তিক এই ঘটনায়।

বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, ‘‘চকবাজার ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া। আল্লাহ তাদের শক্তি দিন।’’

পেসার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘‘রাজধানী ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।’’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘‘চকবাজার নিহতদের প্রতি আমার দোয়া ও সমবেদনা । আল্লাহ তাদের শক্তি দিন।’’

শেষ ওয়ানডেতে সেঞ্চুরির করা সাব্বির রহমান সবার প্রতি জানিয়েছেন একটি আহ্বান। ডানহাতি এই ব্যাটসম্যান ফেসবুক পেজে লিখেছেন, ‘‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশপাশে অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেসে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’’

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৭০। আহতের সংখ্যা অর্ধশতাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত