ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সাকিব-মুশফিকের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৭ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম দুই মুখ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

মহান শহীদ হিসেবে ভাষা শহীদদের স্মরণ করে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে স্ট্যাটাস দেন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২’র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।’’

‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’’

সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘‘আজ ইতিহাসের সেই দিন... যেদিনটিতে আমরা শ্রদ্ধা জানাই তাঁদের, যাদের কারণে পেয়েছি আমাদের অর্জিত ভাষা, মায়ের ভাষা, নবজাতক শিশুর ভাষা, আমার ভাষা... বাংলা ভাষা। আজ একুশে ফেব্রুয়ারী। সকল ভাষা শহীদদের জানাই সালাম।’’

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য আন্দলনরতদের দমন করতে ১৪৪ ধারা জারি করেছিল তৎকালিন পূর্বপাকিস্তান সরকার। কিন্তু মায়ের ভাষা প্রতিষ্ঠার দাবিতে কারফির ভঙ্গ করে মিছিল করে ছাত্ররা। এসময় পুলিশ মিছিলে গুলি চালালে সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেকে নিহত হন।

প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি সারাদেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এ ছাড়া ২০১০ সালে তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত