মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও চিটাগং সংবাদপত্র হকার্স সমিতির যৌথ উদ্যোগে আলোচনা সভা হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর চেরাগী মোড়ে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক রহমান ভুঁঁইয়া, হকার্স সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন, সোহেল মজুমদার, মো. ইউসুফ, আনোয়ার হোসেন, সাহাবুদ্দীন, জাহাঙ্গীর, মোস্তাফা খোকন, জয়নাল আবেদীন, দাউদুল ইসলাম, মকবুল হোসেন সরকার প্রমুখ।
