সেমিনারে বক্তারা

সার্কভুক্ত দেশগুলোর নিবিড় সম্পর্ক দরকার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৭ এএম

উন্নয়ন নিশ্চিত করতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নিবিড় সম্পর্ক বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘দ্য স্ট্রাটিজিক অব লেন্ডিং ফর প্রায়োরিটি ফিন্যান্স ইন দ্য সার্ক রিজিয়ন অ্যান্ড দ্য ফাস্ট ড্রাফট প্রেজেন্টেশন অব দ্য কোলাবরেটিভ স্টাডি অন রিডিউসিং দ্য কস্ট অব ক্রস-বর্ডার রেমিট্যান্স এমং দ্য সার্ক কান্ট্রিজ’ সেমিনারে তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের রয়েল মনিটারি অথরিটির গভর্নর দাশো পেনজোরে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

দাশো পেনজোরে বলেন, সার্কভুক্ত প্রতিবেশী হিসেবে ভুটান বাংলাদেশের উল্লেখযোগ্য বন্ধু দেশ। দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো। ভবিষ্যতে দেশ দুটি মধ্যে বিভিন্ন খাতে এ সম্পর্ক আরও ত্বরান্বিত হবে এবং উভয় দেশ এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অন্য দেশের মধ্যে এ সহযোগিতা বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত