বিদ্যা বালান অভিনীত হিট সিনেমা ‘হে বেবি’ পরিচালনা করেছিলেন সাজিদ খান। যা নায়িকার ক্যারিয়ারকে শক্ত ভিত্তি দেই। তবে এখন তিনি বলছেন সাজিদের পরিচালনায় কখনোই কাজ করবেন না।
মূলত, হ্যাশট্যাগ মিটু ক্যাম্পেইনে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠাই এমন সিদ্ধান্ত নিলেন ‘ডার্টি পিকচার’ তারকা।
সম্প্রতি কমল নেহতার ‘স্টারি নাইট ২.০’ এসে বিদ্যা বলেন, “আমি আর কোনো দিন সাজিদ খানের সঙ্গে কাজ করব না।”
তার মতে, এ নির্মাতা মেয়েদের সঙ্গে কাজ করার যোগ্য নন। ইতিমধ্যে অভিযুক্ত হয়ে ‘হাউসফুল ফোর’ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন সাজিদ খান। তার বিরুদ্ধে একাধিক নারী যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন।
এর পর থেকেই কার্যত একঘরে সাজিদ খান। তাকে এ বছরের জন্য নিষিদ্ধ করেছে সিনেমা সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন।
ওই চ্যাট শো-তে অতিথি হিসেবে আসা বিদ্যা বালানকে সঞ্চালক প্রশ্ন করেন, আপনি কার সঙ্গে ভবিষ্যতে কাজ করতে চাইবেন না? তখনই সাজিদের নাম করেন তিনি।
ইতিমধ্যে সাজিদের বোন নৃত্যপরিচালক-পরিচালক ফারাহ খান ও খালাতো ভাই ফারহান আখতার এ ঘটনার নিন্দা করেছেন।
