শরীয়তপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫১ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভি‌যো‌গের ঘটনায় আলাল শেখ (৩০) নামে এক ব্যক্তি‌কে আটক করেছে পু‌লিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় অভি‌যোগ করেছেন। শুক্রবার বি‌কে‌লে এ ঘটনা ঘটে। শ‌নিবার সকা‌ল ১০টার ‌দি‌কে ওই যুবক‌কে আটক ক‌রা হয়।

আলাল শেখ উপজেলার নশাসন ইউনিয়‌নের গাগ‌ড়ীজোড়া গ্রা‌মের মোস‌লেম শে‌খের ছে‌লে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু‌টি শুক্রবার বি‌কে‌লে খেল‌তে খেল‌তে পাশের বা‌ড়ি আলাল শেখের ঘ‌রে যায়। ঘ‌রে কেউ না থাকায় এ সুযোগে আলাল ওই শিশুকে ধর্ষ‌ণ ক‌রেন।

এ সময় শিশুর চিৎকারে মাসহ স্থানীয় লোকজন বাড়িতে ঢোকে। অসুস্থ অবস্থায় শিশুকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি করেন। প‌রে পুলিশকে খবর দেয়। শ‌নিবার সকাল ১০টার দি‌কে পুলিশ গাগ‌ড়ীজোড়া এলাকা থে‌কে আলাল শেখ‌কে আটক করে থানায় নিয়ে যায়।

শিশু‌টির বাবা ব‌লেন, আলাল শেখ‌ আমার ‌মে‌য়ে‌কে নির্যাতন করেছে। প‌রে আমি আমার মে‌য়ে‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করেছি।

ন‌ড়িয়া থানার ওসি (তদন্ত) আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভি‌যোগ করেছেন। মামলার প্রস্তুতি চল‌ছে।

ওসি ব‌লেন, শিশুটির চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে। শিশু‌টির সঙ্গে কি হ‌য়ে‌ছিল তা ডাক্তারি প‌রীক্ষার রিপোর্ট পে‌লে বলা যা‌বে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত