ডাকসুর বিভিন্ন পদে ৩’শ মনোনয়ন ফরম বিক্রি ছাত্রদলের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রথম দিনেই ৩০০ ফরম বিক্রি হয়েছে। নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা ১০ টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

শনিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন পদে তিনশ’ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে রাতে দেশ রূপান্তরকে এ্যানি। ফরম বিক্রি শুরুর সময়ে ছাত্রদলের বর্তমান সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, গণতন্ত্রের বন্ধ দরজা খুলতে সর্বশক্তি নিয়ে ছাত্রদল ডাকসু নির্বাচনে অংশ নেবে। জাতির সকল আন্দোলন-সংগ্রামের অগ্রদূত হিসেবে ছাত্রসমাজের ঐতিহাসিক ভূমিকার পথ ধরে এবারও ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশব্যাপী গণতন্ত্রের এই মুমূর্ষু পরিস্থিতিতে দীর্ঘদিন পর আগামী ১১মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অবৈধ শাসকগোষ্ঠী ডাকসু নির্বাচন নিয়ে কি নগ্ন নকশা করে রেখেছে তা এই মুহূর্তে বলা মুশকিল। কারণ গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে দেখেছে দেশের জনগণ গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত