দাউদকান্দি উপজেলা যুবদল সভাপতি ভিপি জাহাঙ্গীর গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪২ পিএম

দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত ভিপি জাহাঙ্গীর কে গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা-পুলিশ। জাহাঙ্গীর উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন নিশ্চিত করে বলেন, আজ শনিবার গ্রেপ্তার জাহাঙ্গীর আলমকে কুমিল্লা জেল  হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত