প্রেমে অতৃপ্তির যোগ আছে মিথুনের, জমা টাকায় হাত পড়বে ধনুর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৬ এএম

মেষ: খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ হবে। সস্ত্রীক ভ্রমণ আনন্দময় হবে। কাজের আশা পূরণ হবে।

বৃষ: পারিবারিক সদস্যদের সঙ্গে মতবিরোধ দেখা দেবে ঋণকে কেন্দ্র করে। পেটের পীড়া বৃদ্ধি পেতে পারে।

মিথুন: সংসারে অতৃপ্তি দেখা দিলেও ব্যবসায় লাভ হবে। প্রেমে অতৃপ্তির যোগ আছে। নতুন বাড়িঘর হতে পারে।

কর্কট: বন্ধুদের জন্য অতৃপ্তি বাড়বে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। কর্মে ব্যস্ততা বাড়বে।

সিংহ: আত্মীয়দের জন্য ব্যয় ও অতৃপ্তি বাড়বে। এ সময় বিনিয়োগ শুভ নয়। পাওনা টাকা পেতে দেরি হবে।

কন্যা: পরিবারে খাদ্য উৎসব পালিত হবে। ভালো আয় হলেও সঞ্চয় হবে না। অলসতা দেখা দিতে পারে।

তুলা: খাদ্যদ্রব্যের ব্যবসায় ব্যস্ততা বাড়বে। পেটের পীড়া বাড়তে পারে। বন্ধুরা শত্রুদের সঙ্গে হাত মেলাতে পারে।

বৃশ্চিক: ব্যবসায় বিনিয়োগকৃত পুঁজি ক্ষতির সম্মুখীন হবে। পরিচিত ব্যক্তিরা মনে অশান্তি আনবে। ভ্রমণ শুভ নয়।

ধনু: দুশ্চিন্তায় আয়ু ক্ষয় হবে। ব্যয় বাড়বে এবং জমা টাকায় হাত পড়বে। চর্মরোগ বা যৌনব্যাধি, বিশেষ করে বহুমূত্র রোগ বাড়তে পারে।

মকর: গোপন শত্রু কর্মক্ষেত্রে অতৃপ্তি আনবে। বন্ধুরা কাজে সহযোগিতা করবে। আয় অব্যাহত থাকবে।

কুম্ভ: প্রতিপক্ষ সক্রিয় থাকবে। নানা রোগের বৃদ্ধির যোগ আছে। ভ্রমণ আনন্দময় হবে।

মীন: সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বাস্থ্যের জন্য ওষুধ ক্রয়ের প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে আনন্দেই কাটবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত