হোমনা আ.লীগে সভাপতি-সম্পাদক দ্বন্দ্বে উৎকণ্ঠা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪০ পিএম

কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আওয়ামী লীগ। ফলে দলীয় একক প্রার্থী নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে। দলীয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ একক স্বাক্ষরে তার স্ত্রী রেহানা বেগমকে ১ নম্বর ক্রমিকে রেখে, রোস্তম আলম স্বপন ও মো. নজরুল ইসলাম খন্দকারের নাম জেলায় পাঠান। অন্যদিকে, সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল দলীয় নেতাকর্মীদের স্বাক্ষরসংবলিত প্যাডে ১ নম্বর ক্রমিকে নিজেকে রেখে মো. হাবিবুর রহমান ও মো. শহিদুল্লাহর নামের আরেকটি তালিকা জেলায় পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত