বিচারক অপসারণের দাবি মেহেরপুরে আইনজীবীদের আদালত বর্জন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৭ পিএম

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন মেহেরপুরের আইনজীবীরা। গতকাল রবিবার জেলা আইনজীবী সমিতি ভবনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইনজীবীরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমানের অপসারণ ও সন্তোষজনক প্রতিকার না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তারা আদালত বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও পূর্বঘোষণা অনুযায়ী গতকাল রবিবার জেলা জজের অপসারণ দাবিতে সকাল সাড়ে ১০টায় মেহেরপুরের আইনজীবীরা মেহেরপুর জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে সাধারণ সভায় অংশ নেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি ইব্রাহিম কাদের শাহিনের সভাপতিত্বে এ সভায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ২০ জ্যেষ্ঠ আইনজীবী বক্তব্য দেন। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাসিম সভার সিদ্ধান্তের সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে জানান, জেলা জজের বিরুদ্ধে আইনজীবীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত