স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ কিশোরীর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬ পিএম

স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে এক কিশোরী। গতকাল রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করে নওগাঁর নেয়ামতপুর থানার হাজীপাড়া রসুলপুর গ্রামের রোকশানা আক্তার ইতি (১৫)। ইতির অভিযোগ, তার বাবা ও চাচারা মিলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ঢাকায় এক ঠিকাদারের বাসায় জোর করে গৃহকর্মীর কাজে পাঠান। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয় সে। কিছুদিন আগে বাবার মৃত্যুর পর চাচারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে তাকে মারধর করেন। এখন চাচারা তার প্রাণনাশের ষড়যন্ত্র করছেন বলে দাবি ইতির। এ ব্যাপারে নেয়ামতপুর থানায় চাচাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানায় এই কিশোরী। তার ওপর চালানো নির্যাতনের বিচার এবং পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ইতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত