৯১তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সব আলো কেড়ে নিল ‘গ্রিন বুক’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি পেয়েছে সেরার পুরস্কার। সঙ্গে রয়েছে সেরা পার্শ্ব অভিনেতা ও মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। তবে সবচেয়ে আলোচিত ‘রোমা’ পেয়েছে সেরা পরিচালক, চিত্রগ্রহণ ও সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের স্বীকৃতি। সেরা নায়কসহ বেশ কিছু পুরস্কার গেছে ‘বোহিমিয়ান র্যাপসডি’র ঘরে। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ‘দ্য ফেভারিট’।
এক নজরে অস্কারের পুরস্কারের তালিকা
সেরা চলচ্চিত্র : গ্রিন বুক
সেরা অভিনেতা : রামি মালিক (বোহিমিয়ান র্যাপসডি)
সেরা অভিনেত্রী : অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
সেরা পার্শ্ব অভিনেতা : মাহেরশালা আলী (গ্রিন বুক)
সেরা পার্শ্ব অভিনেত্রী : রেজিনা কিং (ইফ বেয়াল স্ট্রিট কুড টক)
সেরা পরিচালক : আলফনসো কুয়ারন (রোমা)
সেরা মৌলিক চিত্রনাট্য : গ্রিন বুক
সেরা অ্যাডেপ্টেড চিত্রনাট্য : ব্ল্যাকক্ল্যানসম্যান
সেরা চিত্রগ্রহণ : রোমা (আলফনসো কুয়ারন)
সেরা সম্পাদনা : বোহিমিয়ান র্যাপসডি
সেরা প্রডাকশন ডিজাইন : ব্ল্যাক প্যান্থার
সেরা পোশাক : ব্ল্যাক প্যান্থার
সেরা রূপ ও চুল সজ্জা : ভাইস
সেরা মৌলিক সুর : ব্ল্যাক প্যান্থার
সেরা মৌলিক গান : আ স্টার ইজ বর্ন
সেরা শব্দ মিশ্রণ : বোহিমিয়ান র্যাপসডি
সেরা শব্দ সম্পাদনা : বোহিমিয়ান র্যাপসডি
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : ফার্স্ট ম্যান
সেরা প্রামাণ্য চিত্র (পূর্ণদৈর্ঘ্য) : ফ্রি সলো
সেরা প্রামাণ্য চিত্র (স্বল্পদৈর্ঘ্য) : পিরিয়ড. এন্ড অব সেনটেন্স
সেরা এনিমেটেড সিনেমা (পূর্ণদৈর্ঘ্য) : স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স
সেরা এনিমেটেড সিনেমা (স্বল্পদৈর্ঘ্য) : বাও
সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : স্ক্রিন
সেরা বিদেশি ভাষার সিনেমা : রোমা
