ইসরায়েলি দাবাড়ুর সঙ্গে না খেলে সম্মানিত ইরানি দাবাড়ু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২০ পিএম

আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ইসরায়েলি দাবাড়ুর সঙ্গে খেলতে অস্বীকৃতি জানানোয় ইরানি দাবাড়ুকে স্বাগত জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি।

সোমবার স্থানীয় সংবাদ সংস্থা জানায়, সম্প্রতি এক আন্তর্জাতিক আসরে ইসরায়েলি দাবাড়ুর সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান ইরানের দাবাড়ু আরিয়ান গোলামি (১৯)।

আন্তর্জাতিক পদকপ্রাপ্ত এ কিশোর দাবাড়ুর এমন সিদ্ধান্তে তার সঙ্গে দেখার করার আগ্রহ প্রকাশ করেন খোমেনি।

ইরানির অন্যতম শীর্ষ এ দাবাড়ু তার অর্জিত মেডেল নিয়ে খোমেনির সঙ্গে দেখা করেন। তাকে জাতীয় দলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।

আরিয়ানও জাতীয় দলে সুযোগ পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার মেডেলগুলো খোমেনিকে গ্রহণ করতে বলেন।

এসময় খোমেনি বলেন, “আমি তোমার মেডেল গ্রহণ করলাম এবং আবার তা তোমাকে ফিরিয়ে দিলাম। এগুলো তোমার কাছেই থাকুক।”

তিনি আরও বলেন, আমি তোমার প্রতি অত্যন্ত খুশি। ভবিষ্যতের জন্য তুমি জাতির সম্পদ। অন্যরাও তোমার মতো হয়ে উঠুক এটাই কামনা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত