চাঁদপুরের ৬ উপজেলাতেই আ.লীগের নতুন প্রার্থী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৭ পিএম

তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে চাঁদপুরের সাতটি উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের ছয়জনই নতুন।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন একই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলায় পেয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, মতলব উত্তর উপজেলায় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন একই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াসউদ্দিন, হাজীগঞ্জ উপজেলায় মনোনয়ন পেয়েছেন একই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দীন এবং শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন একই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী।

গত শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত