মিথুনের বিয়ে দেরিতে হবে, কুম্ভর প্রেম-রোমান্স শুভ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৫ এএম

মেষ : দীর্ঘ ভ্রমণের যোগ আছে। কাজকর্মে বাধা ও বিলম্বিত হওয়ার যোগ দেখা যায়। স্ত্রীর আয় বাড়বে।

বৃষ : বাড়িঘরে অর্থ ব্যয় হবে। কাজে বাধা এলেও কর্মযোগ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন : বিয়ে দেরিতে হবে। চর্ম ও স্নায়ুতে রোগ হতে পারে। দালালি ব্যবসায়ে অর্থ আসবে।

কর্কট : শিল্পে উন্নতি হবে; কিন্তু কাঁচামাল সংগ্রহে দেরি হতে পারে। রোগভোগের সম্ভাবনা আছে।

সিংহ : অংশীদারি ব্যবসায় ঝামেলা হতে পারে। ঠা-াজনিত রোগের ভয় আছে। কর্মফল দেরিতে পাবে।

কন্যা : বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। প্রতিবেশীরা কাজে দেরি করাতে পারে। রোগ থেকে সতর্ক থাকুন।

তুলা : আত্মীয়দের কর্মকাণ্ডে আয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। বিয়ের যোগ থাকলেও দেরি হবে।

বৃশ্চিক : কর্মক্ষেত্র বদল হতে পারে। খাদ্য ও চামড়াজাত ব্যবসায় ভালো লাভ হবে।

ধনু : আইন পক্ষে থাকলেও আদালতে ব্যয় বাড়বে। রোগের জন্য দূরের ভ্রমণ হতে পারে। আত্মীয়রা ক্ষমতা ও প্রতিপত্তি প্রদর্শনের মহড়া দেবে।

মকর : কর্মক্ষেত্রে প্রতিপক্ষের দৃষ্টি থাকায় আয় থাকলেও সঞ্চয় কম হবে। ব্যবসায়ে বিনিয়োগ হবে। শরীরের যত্ন নিন।

কুম্ভ : বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মে উন্নতি ধীরগতিতে হবে, কিন্তু প্রেম-রোমান্স শুভ।

মীন : কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। দীর্ঘ ভ্রমণে দেরি হতে পারে। প্রতিদ্বন্দ্বীরা দুর্বল থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত