মেয়ের বিয়েতে ১১০ কোটি, ছেলের জন্য কত খরচ মুকেশ আম্বানির?

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৬ এএম

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে বিয়ে হয়েছে ডিসেম্বরে। ওই অনুষ্ঠানের চাকচিক্যের সাক্ষী হয়েছিল সারা বিশ্ব। বলিউডের নামী তারকা থেকে হিলারি ক্লিনটনসহ উপস্থিত ছিলেন অনেকে।

এবার ছেলেকে বিয়ে দিতে যাচ্ছেন মুকেশ। অনেকে ধারণা করছেন, মেয়ের বিয়ের চেয়ে বেশি খরচ হবে এবার।

আনন্দবাজার পত্রিকা জানায়, ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন মুকেশ ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ ও রাসেল মেহতার মেয়ে শ্লোক। এই বিগ ফ্যাটি ওয়েডিংয়ের তোড়জোড় শুরু হয়েছে শুক্রবার থেকে।

প্রি-ওয়েডিং সেলিব্রেশনের জন্য সুইজারল্যান্ডের সেন্ট মরিজে আড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আম্বানি দম্পতি। যেখানে করণ জোহর, রণবীর কাপুর, আলিয়া ভাট প্রমুখের উপস্থিত ছিলেন।

আনন্দ ও শ্লোকের বিয়ে হবে মুম্বাইয়ে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে। সেখানে চলবে তিন দিনের অনুষ্ঠান।

১৩ ডিসেম্বর বিয়ে হয়েছিল ইশা আম্বানি ও আনন্দ পিরামলের। শোনা যায়, মেয়ের বিয়েতে ১১০ কোটি রুপি খরচ করেছিলেন মুকেশ। ছেলের বিয়ের জাঁকজমক তা ছাপিয়ে যায় কি না, সেটাই দেখার।

তবে কাশ্মীরে ভারতীয় সেনা হত্যার কারণে শোকজ্ঞাপনের প্রতীক হিসেবে বিলাসবহুল আয়োজনে কাটছাঁট করেছেন দেশের অনেক ধনকুবের। তেমন কিছু মুকেশের ক্ষেত্রেও ঘটবে কিনা জানা যায়নি।

ভারতের অনেক শিল্পপতিই বাহুল্য ছাড়াই সন্তানের বিয়ে দিয়েছেন। যেমন, আজিম প্রেমজি। তিনি বড় ছেলে রিশাদের বিয়েতে নিমন্ত্রণ করেননি একজন সেলেব্রিটিকেও। বিয়ে-রিসেপশন সবই হয়েছিল একেবারে পারিবারিক গণ্ডির মধ্যে। অথচ ওই সময়ে ভারতীয় ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন আজিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত