নবীগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৬ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার ইমামবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোট মূর্তি, রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক চারজন হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আলী হোসেন (২৫), এম কে রাহুল (২৮), সুরুজ আলী (২৫)। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই শামছুল ইসলাম বাদী হয়ে ডাকাতির মামলা দায়ের করেছেন। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের ভাষ্য অনুযায়ী, ওই চারজন ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূর্তি চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ছাড়া তারা ডাকাত দলের নেতাদের নাম দিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত