কোন দিন কার পোশাক ও সাজে র‌্যাম্পে হাঁটেন মডেলরা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৭ এএম

২৩ ফেব্রুয়ারি : বাংলাদেশের ডিজাইনার লিপি খন্দকার, হুমায়রা খান, রিফাত রেজা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ, মুশাররাত রহমান, ভারতের পারমিতা ব্যানার্জি, মালদ্বীপের আয়শাত সামলা ও নেপালের অনু শ্রেষ্ঠা। প্রথম দিনে ফ্যাশন শোর সব কিউতে অংশ নেওয়া মডেলদের সাজিয়েছেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন।

২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশের ডিজাইনার ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, ফাইজা রহমান, রুপো শামস, তাশফিয়া আহমেদ, শৈবাল সাহা, থাইল্যান্ডের সুকাজিত দায়েংচি, ভুটানের কেঞ্চ ওয়াংমো ও ভারতের শ্বাতী কালসি। দ্বিতীয় দিনে হেয়ার স্টাইল ও মডেলদের সাজিয়েছেন কানিজ আলমাস খান।

২৫ ফেব্রুয়ারি : বাংলাদেশের ডিজাইনার মাহিন খান, কুহু প্লামন্দোন, এমদাদ হক, চন্দনা দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, শ্রীলঙ্কার কাঞ্চনা থালপাওইলা, পাকিস্তানের ফাইজা সামি, ভারতের কল্লোল দত্ত ও ইন্দোনেশিয়ার মেরডি সিহোমবিং।

তৃতীয় দিনে হেয়ার স্টাইল ও মডেলদের সাজিয়েছেন ফারজানা শাকিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত