ফ্রান্সে স্পোর্টস হিজাব বিক্রি করবে না ‘ডিক্যাথলন’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬ এএম

জনগণের মধ্যে আপত্তির মুখে ফ্রান্সে আর স্পোর্টস হিজাব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটিতে ক্রীড়া সামগ্রির খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ডিক্যাথলন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পোর্টস হিজাব উৎপাদনের কারণে তাদের ব্র্যান্ডের প্রতি ফ্রান্সের জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসা নিয়ে হুমকির মধ্যেও পড়তে হচ্ছে। এমন অবস্থায় পণ্যটি আর উৎপাদন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্রান্সের রাজনীতিবিদদের ভাষায়, ‘রানিং হিজাব’ দেশটির ধর্ম নিরপেক্ষ মূল্যবোধের ঠিক উল্টো। দেশটির কিছু আইনপ্রণেতাও ডিক্যাথলন ব্র্যান্ড পরিহারের আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সভিত্তিক রেডিওকে জাভিয়ের রিভোয়রে নামের ডিক্যাথলনের এক মুখপাত্র বলেন, “ফ্রান্সে আর এই পণ্যটি বিক্রি না করার সিদ্ধান্ত নিচ্ছি আমরা।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত