পর্যটক তরুণীকে কৌশলে হোটেলে নিয়ে ধর্ষণ করল জিপচালক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৩ এএম

বান্দরবান শহরে জিপ চালকের বিরুদ্ধে এক পর্যটক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জিপ চালক পালিয়ে গেলেও এক মোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ।

তরুণী অভিযোগ করেন, হেলাল উদ্দিন নামের এক বন্ধুর সঙ্গে বান্দরবান বেড়াতে আসেন তারা। মঙ্গলবার রাতে শহরের বাস স্টেশন এলাকার একটি রেস্টুরেন্টে খাবার আনতে যান হেলাল। তার জন্য বাইরে অপেক্ষা করার সময় জিপ ড্রাইভার রাসেল এসে বলেন, হেলালকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাকে ছাড়াতে হলে থানায় যেতে হবে। এরপর থানায় যাবার কথা বলে পর্যটন মোটেলের ২০৫ নম্বর রুমে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

পরে ওই তরুণীকে খুঁজে না পেয়ে পুলিশকে জানান হেলাল। পুলিশ রাত প্রায় আড়াইটার দিকে তরুণীকে সেখান থেকে উদ্ধার করে। অভিযুক্ত রাসেল পালিয়ে যায়। তার জিপটি আটক করেছে পুলিশ। তাদেরকে সহযোগিতার অভিযোগে মোটেলের নিরাপত্তা প্রহরী ওসমান গণিকে আটক করা হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) এনামুল হক ভুঁইয়া বলেন, তরুণী মামলা করেছেন। একজনকে আটক করা হয়েছে। ড্রাইভার রাসেলকে খোঁজা হচ্ছে। তরুণীকে আজ মেডিকেল টেস্ট করানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত