মেষ: নিজ নেতৃত্বে প্রতিপক্ষকে পরাজিত করা সহজ হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। কাজে পরিচিতরা সহযোগিতা করবে।
বৃষ: চাকরিক্ষেত্রের কর্মকর্তারা কাজের চাপ অনুভব করবেন। ভ্রমণ আনন্দময় হবে। স্ত্রীর আত্মীয়রা কর্মক্ষেত্রে সাহায্যকারী হবেন।
মিথুন: কর্মচারীদের ওপর সমস্ত কাজের ভার ছেড়ে দেওয়া উচিত হবে না। কর্মক্ষেত্রে ব্যয় বেড়ে যাবে। অর্থাগমন শুভ।
কর্কট: চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির সম্ভাবনা আছে। স্ত্রীর যৌনরোগ দেখা দিতে পারে। বন্ধুবিচ্ছেদের সম্ভাবনা আছে।
সিংহ: প্রেমে কৃতকার্য হবেন। রোগে অর্থ ব্যয়ের যোগ আছে। সন্তানের অসুখ হওয়ার সম্ভাবনা।
কন্যা: বাড়িতে বন্ধুর আগমন ঘটতে পারে। প্রেম-রোমান্স শুভ। ওষুধে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে।
তুলা: আত্মীয়দের কাজে লাগানো সহজ হবে। বন্ধুদের জন্য ব্যয় বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
বৃশ্চিক: উপার্জনের নতুন কোনো পথ পাওয়ার যোগ আছে। আত্মীয় ও বন্ধুদের কাজে লাগানো সহজ হবে। গাড়ি ভ্রমণে সতর্ক থাকুন।
ধনু: কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী কম থাকবে। ভ্রমণ আনন্দময় হবে। সংসারে আনন্দ ও শান্তি বজায় থাকবে।
মকর: খাদ্য ও বিলাসদ্রব্যের ব্যবসা ভালো হবে। ব্যবসায় এখনই পুঁজি বিনিয়োগ করা উচিত হবে না। বন্ধুদের দুর্ঘটনার যোগ আছে।
কুম্ভ: কাজে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। বিলাস ভ্রমণে খুব আনন্দ লাভ হবে। সঞ্চয় আশানুরূপ হবে।
মীন: জনহিতকর কাজে আনন্দলাভ হবে। ব্যবসায়ে বিনিযোগ লাভজনক হবে। সংসারে শান্তি বজায় থাকবে।
