প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দাপটের সঙ্গে ব্যাট চালাচ্ছেন তামিম ইকবাল। এরই মধ্যে তুলে নিয়েছেন অর্ধশতক।
৬৪ বলে অর্ধশতক পূর্ণ করেন প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৬) হাঁকানো তামিম। টেস্ট ক্যারিয়ারে এটা তার ২৬তম অর্ধশতক। এতে রয়েছে সাতটি চার ও একটি ছক্কার মার।
অর্ধশতক হাঁকানোর পাশাপাশি সাদমান হোসেনকে সঙ্গে নিয়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলকে দারুণ একটি শুরু এনে তামিম। কিন্তু সেটা ধরে রাখা যায়নি। হঠাৎ কিউইদের পেস আক্রমণে মুষড়ে পড়ে বাংলাদেশ শিবির। ২২ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে বসে তারা।
উইকেট পতনের শুরুটা হয় সাদমানের বিদায়ে। দলীয় ৮৮ রানে নেইল ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্টকে ক্যাচ দেন তিনি। দুই অঙ্ক স্পর্শ করার আগেই ফিরতে হয়েছে মমিনুল হককে। বোল্টের বলে স্লিপে রস টেলরের হাতে ধরা পড়েন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান।
রানের খাতা খুলার আগেই ফিরেছেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশের রান তখন ১১২!
