শ্রমিকদের বিরুদ্ধে কারখানা মালিকদের করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তি এবং গণহারে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হয়। পরে সংগঠনের নেতারা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। সংগঠনের মহাসচিব সাল্লাউদ্দিন বলেন, ‘মালিকরা যদি দাবি মেনে না নেয়, তাহলে আমরা আর প্রেস ক্লাবে সমাবেশ করব না, তখন সমাবেশ করব আশুলিয়ায়, গাজীপুর চৌরাস্তায়, সাভারে আর নারায়ণগঞ্জে।’
×
