‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’ অবলম্বনে সিরিজ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৭:০৮ পিএম

সাহিত্যে নোবেল বিজয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বিখ্যাত উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’ অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ড্রামা সিরিজ। বইটি প্রকাশের অর্ধ শতক পর এ উদ্যোগ নেওয়া হলো।

২০১৪ সালে প্রয়াত লেখকের উপন্যাসটির স্বত্ব কিনেছে বলে বুধবার জানিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

১৯৬৭ সালে উপন্যাসটি প্রথমবার প্রকাশ হয়। মার্কেসের ছেলে রদ্রিগো গার্সিয়া জানান, তার বাবা অনেকবার ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’ অবলম্বনে সিনেমা বানানোর প্রস্তাব পেয়েছে। কিন্তু তার ধারণা ছিল এক বা দুই পর্বের সিনেমায় পুরো গল্প বলা যাবে না। এ ছাড়া গল্পটি স্প্যানিশ ভাষায় বলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।

নেটফ্লিক্সের পাশাপাশি সিরিজটি প্রযোজনায় থাকছেন রদ্রিগো নিজেও।

তিনি জানান, সর্বশেষ তিন-চার বছরে লিমিটেড সিরিজ বেশ সাফল্য পাচ্ছে। সম্মানজনক অবস্থায়ও আছে। এ ছাড়া নেটফ্লিক্সও অন্য ভাষায় সিরিজ তৈরি করছে। সাবটাইটেলের মাধ্যমে বিদেশি দর্শকরা দেখছেন।

সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সের স্প্যানিশ কনটেন্ট ‘নারকোস’ ও ‘রোমা’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘রোমা’ বিদেশি ভাষার সেরা সিনেমাসহ বেশ কয়েকটি বিভাগে অস্কার জিতেছে সাম্প্রতিক আসরে। সে দিক থেকে স্প্যানিশ অনুষ্ঠানের বেশ সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’ বাঙালি পাঠকের কাছে ‘নিঃসঙ্গতার একশো বছর’ নামে পরিচিত। বইটির কয়েকটি অনুবাদ আছে বাংলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত