সমাবর্তনে নোবেলজয়ী রবার্টস

তরুণদের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নকে জাগাতে হবে

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:১৭ এএম

বাবা-মায়ের পক্ষ থেকে সন্তানদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে দেওয়াকে নিরুৎসাহিত করে নোবেলজয়ী বিজ্ঞানী স্যার রিচার্ড জে রবার্টস বলেছেন, সকল শিশু ও তরুণদের অন্তরে লুকিয়ে থাকা স্বপ্নকে জাগাতে হবে। গতকাল বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তনের বক্তা হিসেবে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বাবা-মা ঠিক করে দেন। তাই নিজেদের ইচ্ছা বা স্বপ্ন চাপা পড়ে যায়, সেটিকে আর বিকশিত করা সম্ভব হয় না। এ কারণেই আকাক্সক্ষা থাকলেও নিজের মেধাকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন বা আবিষ্কার করা সম্ভব হয় না। পরিবারের সদস্যদের ইচ্ছা পূরণ করতেই চলে যায় সময়। তাই সকল শিশু ও তরুণদের অন্তরে লুকিয়ে থাকা স্বপ্নকে জাগাতে হবে।’

১৯৯৩ সালে চিকিৎসাবিজ্ঞান বা মেডিসিনে নোবেল পুরস্কার পাওয়া এই জীববিজ্ঞানী বলেন, ‘আমি অনেক বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে কাজ করেছি, তারা অনেক মেধাবী। তাদের সঠিক শিক্ষা দিলে বাংলাদেশ উন্নত দেশের কাতারে যেতে সক্ষম হবে।’ সমাবর্তনের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতার অবদান পড়াতে হবে।

এবারের সমাবর্তনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৪৮৬ জন ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। মেধাবী কৃতী হিসেবে দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর পদক ও ৯ জনকে ভাইস চ্যান্সেলর পদক দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত