মিথুনের চাকরির সম্ভাবনা আছে, যৌনব্যাধি দেখা দেবে ধনুর

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৯:১২ এএম

মেষ: চাকরিজীবীদের জন্য সুখবর আসবে। চাকরিক্ষেত্রে উন্নতির যোগ আছে। ব্যয় বাড়বে।

বৃষ: শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালো হবে না। দ্রুত সঞ্চয় হবে না। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে।

মিথুন: কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীরা নানা সমস্যা সৃষ্টি করবে। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন বিনিয়োগ হবে না।

কর্কট: কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে।

সিংহ: চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো। কাজ দেরিতে হলেও ফলাফল হতাশাজনক নয়।

কন্যা: বন্ধুদের কাজে লাগানো সহজ হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। ভ্রমণ বাধাগ্রস্ত হবে।

তুলা: চাকরিক্ষেত্রে আইনি কর্মকাণ্ড স্থগিত হয়ে যাবে। আংশিক ঋণ লাভ হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা দূর হবে।

বৃশ্চিক: পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শরীরে অবসাদ দেখা দেবে।

ধনু: দেহে চর্ম ও যৌনব্যাধি দেখা দেবে। কর্মচারীদের জন্য ব্যয় বাড়বে। কাজে কিছুটা বাধা পড়বে।

মকর: চাকরদের নিয়ে সংসারে ঝগড়া, মনোমালিন্য দেখা দেবে। কাজে ব্যস্ততা বাড়বে। ধর্মীয় কাজে ব্যয় বাড়বে।

কুম্ভ: চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে। আত্মীয়দের জন্য ব্যয় বাড়বে। শরীরে পীড়ার যোগ আছে।

মীন: সংসারে শান্তি বিরাজ করবে। ভ্রমণে আনন্দ লাভ হবে। শরীরের প্রতি যত্ন নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত