এপ্রিলে ঠিক হবে বিয়ে, বাড়ি কিনছেন নিউইয়র্কে

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১২:৪৭ পিএম

চুটিয়ে প্রেম করছেন। বিয়ে করবেন কবে? এমন প্রশ্নই প্রায় শুনতে হয় আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। এখন শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়ি বসছেন তারা। আর বাড়ি কিনছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

মুম্বাই মিরর জানায়, রণবীর-আলিয়া নিউইয়র্কে বাড়ি কিনতে চলেছেন। তবে বাড়িটি খুব বড় হবে না। যাকে বলে, ভালোবাসার ছোট নীড়।

রণবীরের মা নীতু সিং কাপুর আপাতত নিউইয়র্কে সেই বাড়ির খোঁজ চালাচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু বাড়ি দেখেও ফেলেছেন তিনি।

বর্তমানে নিউইয়র্কে চলছে ঋষি কাপুরের চিকিৎসা। তিনি ও নীতু সেখানেই একটি বাড়ি ভাড়া করে রয়েছেন। পাশাপাশি মাঝে-মধ্যে সেখানে তাদের সঙ্গে সময় কাটাতে রণবীর ও মেয়ে ঋদ্ধিমাসহ কাপুর পরিবারের অন্য সদস্যরা যাচ্ছেন।

নববর্ষে রণবীরের পরিবারের সঙ্গে সময় কাটাতে নিউইয়র্কে যান আলিয়া। সেখানে ছিলেনও কিছুদিন।

দীর্ঘদিন থাকতে থাকতে নিউইয়র্ক শহর বেশ পছন্দ হয়েছে ঋষি কাপুরের। আর সব মিলিয়ে সেখানে স্থায়ী ঠিকানার কথা ভেবেছেন রণবীর। তার সঙ্গে মিলে সেই বাড়ি কিনতে চলেছেন আলিয়াও।

এদিকে একটি সূত্র বলছে, রণবীর-আলিয়ার বিয়ের তারিখ ঠিক করতে ভাট ও কাপুর পরিবার এপ্রিলে পুরোহিতের সঙ্গে দেখা করবেন। এ কারণে মার্চের শেষে ভারতে আসছেন ঋষি কাপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত