কিশোরগঞ্জে হাওরাঞ্চলে প্রথম নারী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন মিঠামইন সদর ইউপির দু’বারের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম। মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী দুই প্রার্থীর মধ্যে অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে গত বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী আছিয়া আলমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। ফলে আছিয়া আলমকে হাওর এলাকার প্রথম নারী উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান হিসেবে পেয়েছেন এলাকাবাসী।