খুলনায় উদ্ধার হওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০১:৪২ এএম

খুলনা মহানগরীর শের-ই বাংলা সড়ক থেকে উদ্ধার করা হাত, পা ও মাথা বিচ্ছিন্ন মরদেহটির পরিচয় মিলেছে। লাশটি সাতক্ষীরা সদর উপজেলার উমরাপাড়া এলাকার হাবিবুর রহমানের (২৬)। তার বাবার নাম আবদুল হামিদ। গতকাল শুক্রবার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাবিবুরের পরিচয় জানা গেছে। তিনি ইটভাটায় শ্রমিক সরবরাহের সর্দার ছিলেন। গত ৫ মার্চ খুলনায় আসেন হাবিবুর। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।’ পুলিশ কর্মকর্তা সরদার রকিবুল আরও বলেন, ‘কে বা কারা হাবিবুরকে হত্যার পর মরদেহ ফেলে গেছে তা তদন্ত করছে সিআইডি, খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এবং গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে। তবে হাবিবুরের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত