বৃষের মনের আশা পূরণ হবে, বিচ্ছেদের আশঙ্কা আছে কন্যার

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৯:১৭ এএম

মেষ: বিদেশ ভ্রমণের জন্য, বিশেষ করে ভিসা-পাসপোর্টের জন্য অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্রের প্রতিদ্বন্দ্বিতা দূর হবে। ব্যবসায়ীদের দিনটি শুভ।

বৃষ: শিক্ষার্থীদের, বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ ফল দেবে। মনের আশা অনেকটাই পূরণ হবে। আইনি কাজ থেকে বিরত থাকুন।

মিথুন: কর্মক্ষেত্রে স্থগিত ফাইলপত্রের কাজ শুরু হবে। নতুন চাকরির যোগ আছে। স্ত্রীর পরীক্ষা ভালো হবে।

কর্কট: ব্যবসার জন্য নতুন চুক্তিপত্র সম্পন্ন হবে। বিদেশে ব্যবসায়িক সফর সফল হবে। অতৃপ্তি কমে যাবে।

সিংহ: ব্যবসায়ে গ্রাহকরা লাভবান হবেন। অস্থায়ী চাকরির জন্য চুক্তিপত্র লাভজনক হবে না। সন্তানদের শিক্ষার অনিশ্চয়তা দূর হবে।

কন্যা: পতি-পত্নীর বিচ্ছেদের আশঙ্কা আছে। আত্মীয়রা বিরোধী শিবিরে অবস্থান নেবে। বন্ধুরা পক্ষে থাকবে।

তুলা: ব্যাংক ঋণের সম্ভাবনা আছে। পুরনো ঋণ আংশিক শোধ হবে। আয় বাড়বে।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। সন্তানের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আয় মোটামুটি ভালোই থাকবে।

ধনু: সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান বৃদ্ধি যোগ বর্তমান। আনন্দে অর্থ ব্যয় হবে।

মকর: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। স্বার্থপর আত্মীয়দের জন্য ব্যয় বাড়বে। ধর্মীয় কাজে ভ্রমণ হতে পারে।

কুম্ভ: শেয়ার থেকে আয় আসতে পারে। পরিবারের দ্বন্দ্বের অবসান হবে। শরীরে অলসতা ভাব আসবে।

মীন: শিল্প-সাহিত্যে নামযশ হবে। মেধার স্বীকৃতি পাবে। স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত