গণহত্যা আড়ালে দেশি-বিদেশি ষড়যন্ত্র : মুনতাসীর

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০২:৫৪ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশে পৃথিবীর বৃহত্তম গণহত্যা সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেন, ‘এ গণহত্যা আড়ালে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত।’ গতকাল শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে ‘গণহত্যার রাজনীতি’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুনতাসীর মামুন বলেন, ‘প্রত্যেক গণহত্যার একটি রাজনীতি আছে। সেটিকে রাজনীতি না বলে অপরাজনীতি বলা হয়। ১৮ জেলায় গণহত্যার সংখ্যা ৪ হাজার ১৯০টি। শুধু চুকনগরে একটি গণহত্যায় ১০ হাজারেরও বেশি মানুষ শহীদ হন। বধ্যভূমির সংখ্যা ৫৯৬টি, গণকবর ৪৫১টি ও নির্যাতন কেন্দ্র ২২৫টি। অনেক গণহত্যা, বধ্যভূমি বা গণকবর বিস্মৃতির আড়ালে চলে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত