টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৪:০১ এএম

প্রথম দুই দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। রোববার তৃতীয় দিনে এসে অবশেষে মাঠে গড়াল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়েলিংটন টেস্ট। ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউ জিল্যান্ড।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মাঠে গড়ায় ম্যাচ। ১০টায় টস অনুষ্ঠিত হয়। প্রথম টেস্টের মতো বাংলাদেশ তিন পেসার নিয়েই খেলতে নেমেছে। তবে একাদশে এসেছেন মোস্তাফিজুর রহমান। খালেদ আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে এসেছেন তাইজুল ইসলাম।

চোট আক্রান্ত মুশফিকুর রহিম পুরোপুরি ফিট না হওয়ায় খেলতে পারছেন না এম্যাচেও। তবে তামিম ইকবালকে নিয়ে শঙ্কা ছিল দুদিন আগে। শেষ পর্যন্ত এই ড্যাশিং ওপেনার খেলছেন। নিউ জিল্যান্ড খেলছে বাড়তি একজন পেসার নিয়ে। টড অ্যাস্টলের জায়গায় একাদশে এসেছেন ম্যাট হেনরি।

হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে তাই ১-০ তে পিছিয়ে টাইগাররা। তাই ওয়েলিংটন টেস্ট টাইগারদের জন্য এক অর্থে সিরিজে ফেরার লড়াই।

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত