উত্তর কোরিয়ার নির্বাচনে শতভাগ জয়ের পথে কিম জং উন

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১১:৩১ পিএম

উত্তর কোরিয়ার জাতীয় নির্বাচনে শতভাগ জয়ের আশা করছে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। শতভাগ ভোট পেয়ে আবারো  কিম জং উন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে রযেছেন।

এই নির্বাচনে সব আসনেই প্রার্থীর সংখ্যা মাত্র ছিল একজন। বিগত নির্বাচনগুলোতেও প্রতি আসনে ১ জনই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

বিবিসি'র একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির সংসদ ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’র (এসপিএ) এই নির্বাচনে প্রার্থী মোট ৭০০ জন হলেও প্রতিটি আসনেই প্রার্থী একজন। কোনো আসনেই বিকল্প প্রার্থী নেই।

দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী সেখানকার ভোটারদের কোনো সিল বা ব্যালট পেপার পূরণ করা লাগে না। ভোটের দিন ভোটারদের শুধু প্রতিটি আসনের জন্য নির্ধারিত প্রার্থীর নাম লেখা ব্যালট পেপার ব্যালট বাক্সে ফেলে দিয়ে হয়।

আরো জানা যায়, দেশটির নির্বাচনে ভোটারদের ব্যালট পূরণ করতে হয় সবার সামনে। উত্তর কোরিয়ার পূর্ববর্তী নির্বাচনে যেসব ভোটার এই নিয়মের ব্যতিক্রম করেছেন তাদের ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে আখ্যা দিয়েছিল দেশটির সরকার।  
বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর পর পর উত্তর কোরিয়ার এসপিএ নির্বাচনে ৭০০ প্রার্থী ‘জনগণের ভালোবাসায়’ নির্বাচিত হয়ে থাকেন। প্রতিবারই দেশটির নির্বাচনে বর্তমান শাসক পরিবার শতভাগ ভোট পেয়ে জয়লাভ করে থাকে।

উত্তর কোরিয়ার পূর্ববর্তী নির্বাচনগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ ফিওদোর টেরটিটস্কি দেশটির নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘ভোটের দিন শাসক পরিবারের প্রতি  প্রচণ্ড ভালোবাসা ‘দেখাতে’ নাগরিকরা যত তাড়াতাড়ি সম্ভব ভোটকেন্দ্রে উপস্থিত হন। শুরু থেকেই কেন্দ্রগুলোতে থাকে দীর্ঘ লাইন। সেখানে প্রত্যেক ভোটারের হাতে একটি করে ব্যালট পেপার দিয়ে দেওয়া হয় যাতে একজন প্রার্থীরই নাম থাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত