মধ্যপাড়া কঠিন শিলাখনিতে উত্তোলনে রেকর্ড

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০১:৩৫ এএম

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলাখনিতে গত শনিবার এক দিনে তিন শিফটে ৬ হাজার ৪৭ টন পাথর উত্তোলন করে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। খনি থেকে দৈনিক পাথর উত্তোলনের নির্ধারিত লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ হাজার টন। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৪৭ টন অতিরিক্ত পাথর উত্তোলন করেছে। খনি সূত্রে জানা গেছে, মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে দৈনিক (তিন শিফটে) ৫ হাজার ৫০০ টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২০০৭ সালের ২০ মে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত