আম্বানিপুত্রের বিয়েতে ছোট্ট আরাধ্যের কথায় হাসির রোল

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০১:৪৮ পিএম

মুকেশ ও নীতা আম্বানির ছেলে আকাশের বিয়ে নিয়ে মাতামাতির শেষ নেই। স্বাভাবিকভাবেই ধামাকা এই বিয়েতে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের জমকালো উপস্থিতি ঘটবে। শেষমেশ সেটিই ঘটল। তবে এতে সবাইকে হাসিয়ে মজা দিলেন অভিষেক-ঐশ্বরিয়ার কন্যা ছোট্ট আরাধ্য।

বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে ছিলেন আরাধ্যও। বাবা-মামা অভিষেক ও ঐশ্বর্যের হাত ধরে ওয়েডিং রিসেপশনে আলো ছড়ায় এ স্টার কিড। ভেন্যুতে পৌঁছার সঙ্গে সঙ্গেই ফটো সাংবাদিকদের ক্যামেরার ঝলকানি।

ছোট থেকেই ফটো সাংবাদিকেরা আরাধ্যের পছন্দের মানুষ। ছবি তুলতে গেলে দারুণভাবে পোজও দিয়ে বসে সে। কিন্তু আকাশ আম্বানীর বিয়েতে ছবি তুলতে ফটো সাংবাদিকদের কাছ থেকে আসতে লাগল একের পর এক অনুরোধ। আরও কিছুক্ষণ পোজ দিতেই হবে আরাধ্যকে।

এতেই ক্ষেপে গেল ছোট্ট আরাধ্য। উপস্থিত সাংবাদিকদের স্পষ্টভাবে বলে দিলেন- অনেক হলো, আর নয়!

তার কথা শুনেই হাসির রোল পড়ে গেল সাংবাদিক মহলে। মেয়ের এই বাক্যে হাসি থামাতে পারলেন না অভিষেক-ঐশ্বরিয়াও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত