আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের ২০০ উইকেট

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১০:৫৩ এএম

সিরিজের চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে দল হারলেও উইকেট নেওয়ায় দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের আদিল রশিদ। আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো উইকেটের কোটা পূর্ণ করলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।

ভারতের দেরাদুনে সোমবার রাতে ম্যাচটিতে আইরিশদের কাছে ৫ উইকেটে হারে আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২১৬ রান করে দলটি। জবাবে ১৬ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় আয়ারল্যান্ড।

ম্যাচটিতে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪১ রানে আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং এর উইকেট নেন রশিদ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ২০ বছর বয়সী এই আফগান স্পিনার।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রশিদের। ২০০ উইকেটের মধ্যে ৫৭ ওয়ানডেতে নিয়েছেন ১২৩টি; ৩৮টি-টোয়েন্টিতে নিয়েছেন ৭৫ উইকেট। আর একটি টেস্ট খেলে নিয়েছেন ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত