স্বামীর প্রাক্তন প্রেমিকা মাইলি সাইরাস পুরোনো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখে দিয়েছেন আবেগী বাক্য। বুদ্ধিমতী প্রিয়াঙ্কা চোপড়া খুঁতখুঁতে স্ত্রীদের মতো তাতে এতটুকু চটে যাননি। বরং সামলালেন ঠান্ডা মাথায়।
মাইলি পুরোনো একটি ছবি পোস্ট করেন। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সম্পর্কের সময় এই ছবিটি একাধিকবার তিনি শেয়ার করেছেন। ছবিতে জোনাস ব্রাদার্সের টি-শার্ট পরা তিনি। শেয়ার করে লিখেছেন, ‘সেই মুহূর্ত, যখন আপনার প্রাক্তন আপনার সামাজিকতার সবটাই জানে।’
ছবিটি খুব দ্রুত প্রিয়াঙ্কার চোখে পড়ে যায়। কমেন্টে তিনি জবাবটা দেন এভাবে, ‘হাহাহা… হাবিই ঠিক। এই পোস্টগুলো চমৎকার।’
মাইলির সঙ্গে নিকের সম্পর্ক হয় বেশ কয়েক বছর আগে। তারকা হয়ে ওঠার দিনগুলোতে দুজনের সেই সম্পর্ক বাড়তি মাত্রা পায়।
গত ডিসেম্বরের শুরুতে বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কাকে বিয়ে করেন নিক। খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় ১ ডিসেম্বর। পরদিন হয় হিন্দু রীতিতে। অন্যদিকে মাইলি ২০১২ সালে বিয়ে করেন তার আরেক বয়ফ্রেন্ড লিয়াম হেমসওর্থকে। পেশায় তিনি অভিনেতা।
