উত্তরায় মাদকসহ ট্রাকের চালক ও সহকারী গ্রেপ্তার

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৩:৫৬ এএম

রাজধানীর উত্তরায় ট্রাকে মাদক বহনের অভিযোগে এর চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন আবদুল্লাহপুরস্থ নিউ ফাল্গুনী রেস্তোরাঁর সামনে থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ট্রাকচালক হচ্ছে ইব্রাহীম ওরফে বাবু ও সহকারী রশিদুল ইসলাম। র‌্যাব-১ এর অভিযানকারী দলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান গতকাল বুধবার দেশ রূপান্তরকে বলেন, ‘দিনাজপুর থেকে মাদকের চালান আসার তথ্য পেয়েই গাজীপুরে অবস্থান নিই। সেখানে আমাদের উপস্থিতি টের পেয়ে রুট বদল করে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে উত্তরার দিকে চলে আসে। পরে নিউ ফাল্গুনী রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে ইব্রাহীম ও রশিদুলকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি তল্লাশি করে সিটের নিচে রক্ষিত ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত